শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নীলফামারী কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যৌতুক বিহীন বিয়ে

নীলফামারী কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যৌতুক বিহীন বিয়ে

ইব্রাহিম সুজন, নিজস্ব প্রতিবেদক:
‘বেশ কয়েক জায়গা থাকি আলাপ আসছিলো কিন্তু ছেলে পক্ষকে  যৌতুক দিবার নাগে
আরো ফির বিয়ের অনুষ্ঠানের খরচ আছে। এত টাকা মোর নাই, যার জন্যে মেয়ের
বিয়াও দিবার পারো নাই এতদিন।’
বলছিলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরি গ্রামের
খামাত পাড়া এলাকার দুলাল হোসেন। ভ্রাম্যমাণ মনিহরি দোকান চালিয়ে সংসার
চালাতে হয় তাকে। যার কারণে বিয়ে খরচের বোঝা সামলানো হয়নি তার।
এতদিন মেয়ে আশা মনির বিয়ে দিতে না পারলেও যৌতুক কিংবা কোন খরচ ছাড়াই বিয়ে হয়েছে তার মেয়ের।জাঁকজমকপূর্ণ পরিবেশে এই বিয়ের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।
২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা
বার্ষিকীর অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে যৌতুক বিহীন বিয়ের আয়োজন করা হয়
ইউনিয়নে। কচুকাটা বাজার দলীয় কার্যালয়ে পাইকার পাড়া এলাকার মোখলেছুর
রহমানের ছেলে মিনারুল ইসলামের সাথে ধর্মীয় আচারে বিয়ে সম্পন্ন হয় তাদের।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল
ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম
উদ্দিন, ভিশন-২০২১ এর সমন্বয়কারী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিকেলে
দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও গাছের চারা বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন জানান, নীলফামারী-২
আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকী ভিন্ন
আঙ্গিকে উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে যৌতুক বিহীন বিয়ে আয়োজনেরও
পরামর্শ ছিলো। স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের
সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com