শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পটুয়াখালীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সন্ত্রাসী রিপন আটক

পটুয়াখালীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সন্ত্রাসী রিপন আটক

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা, ধর্ষন, অস্ত্র সহ চাঁদাবাজি মামলার আসামী রিপন শরিফ (৩২) কে গ্রেফতার করেছে। রিপন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার মকবুল শরিফের পুত্র।

রবিবার বেলা সাড়ে বারটায় সময় পটুয়াখালীর দুমকি থানাধীন লেবুখালী এলাকার নিজ বাড়ী থেকে রিপনকে গ্রেফতার করা হয়েছে। এসময় রিপনের বসতঘরে তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি ও ৫৩ পিচ ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক রইস উদ্দিন আহমেদ জানান, শীর্ষ সন্ত্রাসী রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষন, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। আটকের পর তাকে পটুয়াখালীর দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া র‌্যাব বাদী হয়ে রিপনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুমকী থানায় মামলা দায়ের করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com