রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ভারতে আসামি ধরতে গিয়ে ডেপুটি সুপারসহ ৮ পুলিশ নিহত

ভারতে আসামি ধরতে গিয়ে ডেপুটি সুপারসহ ৮ পুলিশ নিহত

ভারতের উত্তর প্রদেশের এক আসামিকে ধরতে গিয়ে নিহত হয়েছেন ডেপুটি সুপারসহ আট পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার ভোর-রাতে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর থানার ডিক্রু গ্রামে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতাকে খুন সহ ৬০টিরও বেশি মামলা রয়েছে কুখ্যাত বিকাশ দুবের বিরুদ্ধে। তাকে ধরতে অভিযানে যায় উত্তরপ্রদেশ পুলিশ।

ভোরে কানপুরের চৌবেপুর থানা এলাকায় ডিক্রু গ্রামে পুলিশ ঢুকতেই তাঁদের লক্ষ্য করে শুরু হয় এলোপাথারি গুলি। বিভিন্ন বাড়ির ছাদ থেকে গুলি ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্র সহ তিন সাব-ইন্সপেক্টার ও চার পুলিশ কনস্টেবলের। হামলাকারীরা পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি এইচ সি অবস্থি জানিয়েছেন, পুলিশ গাড়ি থেকে নামতেই গুলি ছোড়া শুরু হয়। পাল্টা গুলি চালায় পুলিশ কিন্তু দুষ্কৃতিকারীরা ওপরের দিকে থাকায় সুবিধা পেয়ে যায়। এনকাউন্টারে আট পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com