শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজারসংলগ্ন চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক মো. হানিফ মিয়া (২২) নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল মিয়ার ছেলে ও যাত্রী মো. আরিফ মিয়া (২৫) একই গ্রামের রেণুর মিয়ার ছেলে। নিহত অরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া আরও একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

তবে এ ঘটনার পরপরই ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান চালক।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com