শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে নাগর নদী থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নাগর নদী থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তঘেঁষা নাগর নদী থেকে মঙ্গলবার দুপুরে রাজু মিঞা (১৮) নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজু মিঞা উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

নিহত রাজু মিঞা বিএসএফ এর হাতে নিহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওযা যায়নি।

হরিপুর থানার  অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, জানা গেছে রাজু মিঞা ভারতের পঞ্জাবের একটি ইট ভাটায় কাজ করতো। ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ গলে যাওয়ায় শরীরে গুলির আঘাত আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি ।

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com