ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ঠাকুরগাঁওয়ে নাগর নদী থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তঘেঁষা নাগর নদী থেকে মঙ্গলবার দুপুরে রাজু মিঞা (১৮) নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু মিঞা উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। নিহত রাজু মিঞা বিএসএফ এর হাতে নিহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওযা যায়নি। হরিপুর থানার  অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, জানা গেছে রাজু মিঞা ভারতের পঞ্জাবের একটি ইট ভাটায় কাজ করতো। ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ গলে যাওয়ায় শরীরে গুলির আঘাত আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি । লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে নাগর নদী থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২০

featured Image
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তঘেঁষা নাগর নদী থেকে মঙ্গলবার দুপুরে রাজু মিঞা (১৮) নামে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু মিঞা উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। নিহত রাজু মিঞা বিএসএফ এর হাতে নিহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওযা যায়নি। হরিপুর থানার  অফিসার ইনচার্জ আমিরুজ্জামান জানান, জানা গেছে রাজু মিঞা ভারতের পঞ্জাবের একটি ইট ভাটায় কাজ করতো। ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ গলে যাওয়ায় শরীরে গুলির আঘাত আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি । লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত