রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সমাজে বিদ্যমান বৈষম্যগুলো উন্মোচিত করেছে করোনাভাইরাস

সমাজে বিদ্যমান বৈষম্যগুলো উন্মোচিত করেছে করোনাভাইরাস

EDITORS NOTE: Graphic content / World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus attends a daily press briefing on the COVID-19 outbreak (the novel coronavirus) at the WHO headquarters in Geneva on February 28, 2020. (Photo by Fabrice COFFRINI / AFP)

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অসমতা, ঘাটতি এবং আমাদের সমাজে বিভ্রান্তিকে কাজে লাগিয়েছে। এটি সমাজে বিদ্যমান বৈষম্যগুলো উন্মোচিত করেছে। আমাদের মধ্যে ফাটলকে আরও প্রশস্ত ও গভীর করবে এ মহামারি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেসাস।

বৃহস্পতিবার (৯ জুলাই) সাপ্তাহিক সদস্য রাষ্ট্রের তথ্য অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তেদরোস আধানম গেব্রেসাস বলেন, প্রায়শই বলা হয় যে রোগ কোনও সীমানা জানে না। এটি আমাদের রাজনৈতিক পার্থক্যের বিষয়ে চিন্তা করে না এবং এটি স্বাস্থ্য এবং অর্থনীতি, জীবন ও জীবিকার মধ্যে আমরা যে পার্থক্যগুলো দেখি তা উপেক্ষা করে। কোভিড-১৯ মহামারিটি সব কিছুকেই ব্যাহত করেছে।

তিনি বলেন, বিশ্বে করোনাভাইরাসে ১১.৮ মিলিয়নেরও বেশি মানুষ আক্রান্ত। জরিপে দেখা যায়, আক্রান্ত অর্ধেক মানুষ গত ছয় সপ্তাহে শনাক্ত হয়েছে। করোনাভাইরাস মহামারির বিস্তার ‘এখনও ত্বরান্বিত’ এবং বেশিরভাগ দেশ এখনও এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com