বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দেশে ফিরলেন রায়হান কবির

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের ‘বৈষম্যমূলক’ আচরণ নিয়ে আলজাজিরাকে সাক্ষাৎকার দেয়ায় গ্রেফতার হওয়া রায়হান কবির বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন তিনি। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৩ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় তাকে বিমানবন্দরে রিসিভ করেন তার বাবা ও আত্মীয়রা।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, সবার কাছে শুকরিয়া। কৃতজ্ঞতা। রায়হান এখন আমাদের কাছে। পরিবারের কাছে। সরকার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দেশের ১৭ কোটি মানুষ সবার কাছে কৃতজ্ঞতা। রায়হানও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২৫ বছর বয়সী রায়হানকে বাংলাদেশে ফেরত পাঠানোর পাশাপাশি তাকে ‘কালো তালিকাভুক্ত’ করা হবে। এর ফলে তিনি আর মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না। রায়হানের বাড়ি নারায়ণগঞ্জে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com