সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ডা. সারওয়ার আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ দিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনেরও সমন্বয়ক ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী।

একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, সেই দলের সদস্য ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com