শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম প্রত‌্যাহার

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম প্রত‌্যাহার

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আমিরুল ইসলাম নিজেই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। এছাড়া রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন কারণে ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে আনা হয়েছে। এর পরিবর্তে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে প্রত্যাহারকৃত ওসি আমিরুল ইসলাম জানান, তিনি ঘোড়াঘাট থেকে প্রত্যার হয়েছেন। তিনি অস্ত্র জমা দেয়ার জন্য দিনাজপুরে এসপি অফিসে যাচ্ছেন।

উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ৯ দিনের মাথায় ওসি আমিরুল ইসলাম প্রত্যাহার হলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com