শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধন

মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধন

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ মাধবপুর থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম বলেছেন,গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটকাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মাধবপুর থানা পুলিশের তত্ত্বাধানে নব নির্মিত নান্দনিক গোল ঘর “দোলন চাঁপা” উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,  চেয়ারম্যান ফারুখ পাঠান,আপন মিয়া, ইন্সপেক্টর গোলাম দস্তগীর আহমেদ,ইন্সপেক্টর কামরুল হাসান ও ইন্সপেক্টর গোলাম মোস্তফা, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম,আওয়ামীলীগের নেতা বেনু রঞ্জন রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম। আরো উপস্থিত ছিলেন থানা অফিসারবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com