সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল আবার বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল আবার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েকদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার দুদিন পর আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

নাব্যতা সংকটের কারণে আজ রবিবার দুপুর ১২টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ফেরি ছাড়া অন্যান্য নৌযান চলাচল অব্যাহত রয়েছে।

সম্প্রতি পদ্মা নদীর বিরুপ আচরণের কারণে এ রুটে ফেরি চলাচল করা বেশ কঠিন হয়ে পড়ে। এরপর গত ৩ সেপ্টেম্বর নাব্য সংকটের কারণে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। কয়েকদিন ড্রেজিং করে সচল করা হয় ফেরি চলাচলের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলটি। শনিবার পর্যন্ত ১ ও ২ নম্বর ঘাট দিয়ে কে টাইপ ও মিডিয়াম টাইপের ৪টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করছিল কর্তৃপক্ষ। কিন্তু এবার তাও বন্ধ হয়ে গেল।

আজ রবিবার মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হেলাল উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্র ও শনিবার ৪টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হয়েছে। কিন্তু সকালে একটি ফেরি লোড নিয়ে ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লৌহজং টার্নিং চ্যানেলে আবারও নাব্য সংকটের কারণে চলাচলে বাধার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com