শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত !

ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত !

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : রাস্তা পার হতে গিয়ে ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাসের চাপায় আব্দুল জব্বার (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের রোড মুন্সিরহাট এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।মৃত আব্দুল জব্বার সদর উপজেলার দৌলতপুর জগন্নাথপুর এলাকার মৃত: গুল্টা মন্ডলের ছেলে বলে জানাযায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল জব্বার নামের ওই বৃদ্ধ মুন্সিরহাট এলাকায় রাস্তা পার হচ্ছিল।
এসময় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয় এবং তার ওপর দিয়ে চলে যায়। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম মৃতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রয়েছে। তবে মাইক্রোবাসটিকে ধরা সম্ভব হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com