রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

মানুষের নিরাপত্তার জন্য আ.লীগকে সরাতেই হবে: রিজভী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মা-বোন কারো নিরাপত্তা থাকবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এদের ক্ষমতা থেকে সরাতেই হবে।’

আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের মানববন্ধনে
এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে নাটকে কটূক্তি করা হয়েছে- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে আয়োজন করা হয় মানববন্ধনের।

রিজভী বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের কর্মকাণ্ডে সারা দেশের মানুষ ছি ছি করছে। তাদের সেই কর্মকাণ্ড ঢাকার জন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক নাটক প্রচার করা হয়েছে। আজ জিয়াউর রহমানকে খাটো করার জন্যই এ নাটক সাজানো হয়েছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক জিয়াউর রহমানের জনপ্রিয়তা কমাতে পারবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মা-বোন কারো নিরাপত্তা থাকবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এদের ক্ষমতা থেকে সরাতেই হবে।’

যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া অন্যদের মধ্যে কর্মসূচিতে অংশ নেন বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতাকর্মীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com