বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক যা বলেছিলেন খালেদা জিয়া ‘একজন শত্রুও যেন জীবিত না ফেরে’, ইরানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৩৮৭ টাকা ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে আশাবাদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভিপি উজ্জ্বল
ব‌রিশা‌লের অভ্যন্তরীণ রু‌টে লঞ্চ চলাচল বন্ধ

ব‌রিশা‌লের অভ্যন্তরীণ রু‌টে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়া ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকা‌লে বিষয়টি নি‌শ্চিত ক‌রেন বিআইডব্লিউটিএর ব‌রিশা‌লের ট্রা‌ফিক ইন্স‌পেক্টর মো. ক‌বির।

‌তি‌নি ব‌লেন, বৈরী আবহাওয়ার কার‌ণে বৃহস্প‌তিবার ৬৫ ফু‌টের নি‌চের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ত‌বে আবহাওয়া আরও খারাপ এবং নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রু‌টের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগ‌রে গভীর নিম্নচাপ সৃ‌ষ্টি হওয়ার কার‌ণে গত দু‌দিন যাবৎ মুষলধা‌রে বৃ‌ষ্টি হ‌চ্ছে ব‌রিশাল বিভাগে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। টানা বৃ‌ষ্টি‌তে নগরীর নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে। জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে বহু এলাকায়।

ব‌রিশাল আবহাওয়া অফি‌সের জ্যেষ্ঠ পর্য‌বেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৬ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে ব‌রিশা‌লে। আজ সকাল ৬টা থে‌কে ৯টা পর্যন্ত ৬২ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। বাতা‌সের গতি‌বেগ স্বাভা‌বিক র‌য়ে‌ছে। এছাড়া ব‌ঙ্গোপসাগ‌রে গভীর নিম্নচা‌পের কার‌ণে শুক্রবার সারা‌দিন বৃ‌ষ্টিপাত অব্যাহত থাক‌বে। নিম্নচা‌পের কার‌ণে উপকূল অঞ্চ‌লে পা‌নি বৃদ্ধি পা‌বে।

অপরদিকে ব‌রিশা‌লের কীর্তণ‌খোলা নদীর পা‌নি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নি‌শ্চিত ক‌রে‌ছে পা‌নি উন্নয়ন বোর্ড।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com