মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

অষ্টমীতে মণ্ডপে ঢাক বাজালেন মিথিলা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ডেস্ক নিউজ: কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর এটা প্রথম পূজা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। তাই তো এই পূজাকে ঘিরে কতশত আয়োজন। পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজার উপহারও।

এবার মিথিলার দেখা মিলল পূজামণ্ডপে। অষ্টমীর দিন মণ্ডপে গিয়ে ঢাক বাজিয়েছেন এই অভিনেত্রী। পূজামণ্ডপে সৃজিত-মিথিলা দম্পতির সঙ্গে দেখা মিলছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনকে। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুভ মহাষ্টমী’ শিরোনামে শেয়ার করেছেন সৃজিত মুখার্জি।

এর আগে করোনার বাধা মাড়িয়ে ১৫ আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। মিথিলা পূজা নিয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘এটা আমার প্রথম পূজা নয়। গত বছরও দুই-তিন দিন পূজার সময় এখানে ছিলাম। তবে হ্যাঁ, বিয়ের পর এটা আমার প্রথম পূজা।’

গত বছর বহু আলোচনার পর ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com