শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ফেনীতে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ফেনীতে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

নিজস্ব প্রতিবেদক: ফেনীর দাগনভূঞায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বসুরহাট রোডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে আর আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিম লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com