নিজস্ব প্রতিবেদক: ‘আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমি সুস্থ হয়ে আবার যেন আগের মতো সবার সঙ্গে মিলেমিশে কাজ করে যেতে পারি।’
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে মুঠোফোনে কালের কণ্ঠকে এভাবেই বলছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন তিনি, তাঁর স্ত্রী ও তাঁদের গৃহকর্মী।
এমপি চঞ্চল জানান, সম্প্রতি হঠাৎ অসুস্থতা বোধ করলে করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরীক্ষায় বুধবার রাতে পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। এ ছাড়া তাঁর স্ত্রী ও তাঁদের গৃহকর্মীও করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। বর্তমানে সবাই বাসায়ই চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওই কর্মকর্তা।