রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
স্ত্রীসহ করোনায় আক্রান্ত এমপি চঞ্চল

স্ত্রীসহ করোনায় আক্রান্ত এমপি চঞ্চল

নিজস্ব প্রতিবেদক:  ‘আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমি সুস্থ হয়ে আবার যেন আগের মতো সবার সঙ্গে মিলেমিশে কাজ করে যেতে পারি।’

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে মুঠোফোনে কালের কণ্ঠকে এভাবেই বলছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন তিনি, তাঁর স্ত্রী ও তাঁদের গৃহকর্মী।

এমপি চঞ্চল জানান, সম্প্রতি হঠাৎ অসুস্থতা বোধ করলে করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরীক্ষায় বুধবার রাতে পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। এ ছাড়া তাঁর স্ত্রী ও তাঁদের গৃহকর্মীও করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। বর্তমানে সবাই বাসায়ই চিকিৎসা নিচ্ছেন বলে জানান ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com