শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালন

ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালন

মাসুদ রানা,  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় পাক হানাদার মুক্ত দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধাবৃন্দ। ডিফেন্স এক্স সোলজারের আয়োজনে ১১ ডিসেম্বর বিকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় এর সভাপতিত্বে অবঃ সেনা সদস্য মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামছুল হক,  এক্স সোলজারের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ, আও.লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টুু, ডিমলা থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর বিভাগের সভাপতি মোঃ সফিয়ার রহমান সহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ। বক্তরা বলেন- ডিমলার উত্তর অঞ্চলটি ছিল বর্ডার এবং মুক্তিযোদ্ধাদের অবস্থান । হানাদার বাহিনীরা ক্যাম্প তৈরী করায় মুক্তিযোদ্ধারা ডিমলাকে ৬টি কোম্পানী অঞ্চলে ভাগ করে নেন। ১০ অক্টোবর-১৯৭১ সালে ডিমলায় প্রথম যুদ্ধ শুরু হওয়ায় দীর্ঘ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে মুক্ত হয় ডিমলা ১১ ডিসেম্বর তাই এই দিনটি হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com