বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
আশুলিয়ায় বিএনসিসি’তে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আশুলিয়ায় বিএনসিসি’তে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে ১২ দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্যাম্পে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৬৫৪ জন পুরুষ ও মহিলা ক্যাডেট এবং ২৭ জন টিটিএফও, পিউইও, টিইউও অংশ গ্রহন করেন।

বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনকি প্রথম আলো’র সম্পাদক জনাব মতিউর রহমান ।

এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মতিউর রহমান জানান, তরুন ও যুব সমাজকে দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখাতে হবে। এ লক্ষ্যে নিজেদের চারিত্রিক ও মানবিক গুনাবলীর উৎকর্ষতা সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি যুব সমাজ কে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনসিসি ক্যাডেটদের তরুন ও যুব সমাজ যাতে মাদক, সন্ত্রাস, দুর্নীতির সাথে জড়িয়ে না পরে সে দিকে নজর রাখতে হবে।

আশুলিয়া থেকে শাহ-আলম

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com