ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

আশুলিয়ায় বিএনসিসি’তে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে ১২ দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্যাম্পে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৬৫৪ জন পুরুষ ও মহিলা ক্যাডেট এবং ২৭ জন টিটিএফও, পিউইও, টিইউও অংশ গ্রহন করেন। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনকি প্রথম আলো’র সম্পাদক জনাব মতিউর রহমান । এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মতিউর রহমান জানান, তরুন ও যুব সমাজকে দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখাতে হবে। এ লক্ষ্যে নিজেদের চারিত্রিক ও মানবিক গুনাবলীর উৎকর্ষতা সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি যুব সমাজ কে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনসিসি ক্যাডেটদের তরুন ও যুব সমাজ যাতে মাদক, সন্ত্রাস, দুর্নীতির সাথে জড়িয়ে না পরে সে দিকে নজর রাখতে হবে। আশুলিয়া থেকে শাহ-আলম

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় বিএনসিসি’তে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে ১২ দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্যাম্পে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৬৫৪ জন পুরুষ ও মহিলা ক্যাডেট এবং ২৭ জন টিটিএফও, পিউইও, টিইউও অংশ গ্রহন করেন। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনকি প্রথম আলো’র সম্পাদক জনাব মতিউর রহমান । এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মতিউর রহমান জানান, তরুন ও যুব সমাজকে দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখাতে হবে। এ লক্ষ্যে নিজেদের চারিত্রিক ও মানবিক গুনাবলীর উৎকর্ষতা সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি যুব সমাজ কে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনসিসি ক্যাডেটদের তরুন ও যুব সমাজ যাতে মাদক, সন্ত্রাস, দুর্নীতির সাথে জড়িয়ে না পরে সে দিকে নজর রাখতে হবে। আশুলিয়া থেকে শাহ-আলম

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত