শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দম্পতি নিহত

ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দম্পতি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলায় রেলগেট পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা মহানগরীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ফরিদ মুন্সি (৬০) দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত লাল মিয়া মুন্সির ছেলে ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০)।আহতরা হলেন- অটোরিকশাচালক রাকিবুল হাসান, একই এলাকার নিহত ফরিদ মুন্সির মেয়ে আঁখি আক্তার।জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা মহানগরীর শাসনগাছা রেলগেট এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ দুর্ঘটনার পর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ট্রেনটি থেকে যায়। গেটম্যান মিজানুর রহমান জানান, অটোরিকশাটি রেলগেটে এলে তিনি তখন সংকেত দিতে থাকেন। এ ছাড়া মালবাহী ট্রেন হুঁইসেল দেয় ঘন ঘন। তার পরও অটোরিকশাচালক সংকেত ও হুঁইসেল উপেক্ষা করে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। তখন অটোরিকশাটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর পর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে ট্রেন থামে। ততক্ষণে অটোরিকশাচালকসহ চারজন মারাত্মকভাবে আহত হন।রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসলাম হোসেন সিরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   সকাল সাড়ে ৮টায় ফরিদ মুন্সি মারা যান। এর পর তার স্ত্রী পেয়ারা বেগম সকাল ১০টায় ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com