শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিদায় ২০২০, স্বাগতম ২০২১

বিদায় ২০২০, স্বাগতম ২০২১

নিজস্ব প্রতিবেদক: স্বাগত ২০২১, পাওয়া না পাওয়ার নানা কাব্য নিয়ে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। বিগত সময়ে সকল দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি ও বেদনা ভুলে বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশেও সীমিত আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে।২০২০ সাল বিষাদের বছর হলেও অর্জনও বাংলাদেশের কম নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, পদ্মার বুকে স্বপ্নের সেতু দৃশ্যমান হওয়া, রেমিট্যান্স ও রিজার্ভে রেকর্ড, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো,  যুবা ক্রিকেট দলের আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ছিল বড় প্রাপ্তি।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, পদ্মা সেতু চালু, সামাজিক, অর্থনৈতিকসহ নানা কারণে ২০২১ গুরুত্বপূর্ণ একটি বছর। উন্নয়নে নেয়া নানা উদ্যোগ পূর্ণ হবে, অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে, মহামারির ধাক্কা সামলে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে – আজ এটাই সবার প্রত্যাশা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com