শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

গৌরীপুরে নৌকার মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

দিলীপ কুমার দাস ও মাসুদ আলম:
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮ জানুয়ারি ২১) রাত ৮ টার সময় বাগানবাড়ী মন্দির মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি’কে  আগামী পৌরসভা নির্বাচনে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাবু যতীন্দ্র বর্মনের সভাপতিত্বে ও গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় বক্ত্যব রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা এদেশের ৩০ লক্ষ শহীদের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা তাই নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিজয় মানে আওয়ামীলীগের বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তিনি আগামী গৌরীপুর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে গৌরীপুর পৌরসভা কে একটি আধুনিক ও উন্নত পৌরসভায় রুপান্তরিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় আরো বক্ত্যব রাখেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ সহ-সভাপতি বাবু সত্যেন দাস, ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন মামুন, যুবলীগ সভাপতি সানাউল হক, সরকারী কলেজের সাবেক জিএস মাজাহারুল ইসলাম টুটুল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল কাদির, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বাগানবাড়ী মহল্লার কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com