সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন: প্রধান বিচারপতি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন  প্রধান বিচারপতি।

বানী অর্চনা -২০২১ উপলক্ষে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সরস্বতী পূজা উদযাপন পরিষদ পৃথকভাবে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ অংশ নেন।

সুপ্রিম কোর্ট  আইনজীবী সমিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এ দেশে হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আবহমান কাল ধরে সরস্বতী পূজা উদযাপন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও এ উৎসবের তাৎপর‌্য অপরিসীম।

প্রধান বিচারপতি বলেন, ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতাবোধ, অসম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা। আবহমানকাল থেকে আমাদের এ দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সাথে মিলে মিশে বাস করছে। সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙ্গালী সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com