রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ঢাকায় পৌঁছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই রাষ্ট্রীয় সফরে এসেছেন তিনি।

আজ সোমবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে নেপালের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। এসময় ২১ বার তোপধ্বনির পর, বিমানবন্দরে নেপালের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বাংলাদেশে নেপালের প্রেসিডেন্ট পর্যায়ের এটিই প্রথম সফর। এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফর করেছেন। সফরসূচি অনুযায়ী নেপালের প্রেসিডেন্ট আজ সকালে ঢাকায় অবতরণের পরপরই সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরপর বিকেলে নেপালের প্রেসিডেন্টের সঙ্গে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন। ওই সাক্ষাতের পর নেপালের প্রেসিডেন্ট জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি ‘সম্মানিত অতিথি’  হিসেবে ‘নেপাল-বাংলাদেশ সম্পর্ক এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’ শীর্ষক বক্তব্য দেবেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। এখানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক পর্বেরও আয়োজন রয়েছে।

নেপালের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত চুক্তি বা এমওইউগুলো সই হলে দুই দেশের মধ্যে পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপালের প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধিদলের সম্মানে আজ নৈশভোজের আয়োজন করছেন।

সফরসূচি অনুযায়ী নেপালের প্রেসিডেন্ট আগামীকাল মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। দুপুরে নেপাল দূতাবাস পরিদর্শন শেষে বিকেলে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com