শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়া একটি উত্তম বিনোদন। তাই তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ২০২০-২১ ইং সালের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষে সদর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ গত ২৩মে থেকে শুরু হয়ে চলে ৩০মে পর্যন্ত।
রবিবার (৩০মে, ২০২১) বিকাল ৫টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে উক্ত প্রশিক্ষণ সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-১৬ বছরের এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে সদর উপজেলার চারটি স্কুলের ২২ জন শিক্ষার্থী। প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ মাহবুবুল আলম রতন এবং জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজা খানম।
উক্ত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খানম, বিশেষ অতিথি ছিলেন আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com