বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিলীপ কুমার দাস ও মোঃ মাসুদ আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে  বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৯জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের একজন বাবলু মিয়া(৪২)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া(৩০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে।
জানা যায়, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে আসতেই নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবকের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com