ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিলীপ কুমার দাস ও মোঃ মাসুদ আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে  বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৯জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের একজন বাবলু মিয়া(৪২)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া(৩০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে। জানা যায়, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে আসতেই নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবকের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২১

featured Image
দিলীপ কুমার দাস ও মোঃ মাসুদ আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে  বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৯জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের একজন বাবলু মিয়া(৪২)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া(৩০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে। জানা যায়, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে আসতেই নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবকের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত