সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
‘পুলিশ বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে’

‘পুলিশ বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ শুধু মানুষের জানমালের নিরাপত্তাই দেয় না, বিনিয়োগের পরিবেশও সৃষ্টি করে।

আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

 আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এ গাড়ি আমাদের শ্রীবৃদ্ধির জন্য নয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। একটি গাড়ির চেয়ে বড় কথা আমাদের একসঙ্গে কাজ করার আরও একটি দিক উন্মোচিত হলো।’ এসময় তিনি পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে বলেও মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্টজনরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com