ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

‘পুলিশ বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে’



‘পুলিশ বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ শুধু মানুষের জানমালের নিরাপত্তাই দেয় না, বিনিয়োগের পরিবেশও সৃষ্টি করে। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
 আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এ গাড়ি আমাদের শ্রীবৃদ্ধির জন্য নয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। একটি গাড়ির চেয়ে বড় কথা আমাদের একসঙ্গে কাজ করার আরও একটি দিক উন্মোচিত হলো।’ এসময় তিনি পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে বলেও মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্টজনরা।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬


‘পুলিশ বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে’

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ শুধু মানুষের জানমালের নিরাপত্তাই দেয় না, বিনিয়োগের পরিবেশও সৃষ্টি করে। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
 আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এ গাড়ি আমাদের শ্রীবৃদ্ধির জন্য নয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। একটি গাড়ির চেয়ে বড় কথা আমাদের একসঙ্গে কাজ করার আরও একটি দিক উন্মোচিত হলো।’ এসময় তিনি পুলিশের পেট্রোলিং বাড়লে অপরাধ কমবে বলেও মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ব্যাংক। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি তা বাস্তবায়ন করছে। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্টজনরা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত