রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

প্রবাসীদের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন শুরু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১

মো. মুনিরুজ্জামান: প্রবাসীকর্মীদের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনার টিকা নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরব ও কুয়েতগামীদের জন্য ফাইজারের টিকা দেয়া হবে ঢাকার ৭টি কেন্দ্রে। আর অন্যান্য দেশের কর্মীদের জন্য উপজেলা পর্যায়ে টিকা নেয়ার সুযোগ থাকছে।

আজ সোমবার (৫ জুলাই) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ ভার্চুয়াল বৈঠকে বিশেষ রেজিস্ট্রেশন ব্যবস্থা কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘প্রাথমিক অবস্থায় সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন তাদের কাগজপত্র ঠিক থাকলে তারা এখানে অন্তর্ভূক্ত হবেন।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বিএবিটি’র ডাটাবেজের সাথে পাসপোর্ট এর ডাটা মিলিয়ে আমারা ভ্যারিফিকেশন করছি। এরপরই কেবল আমরা আমাদের সুরক্ষা প্লাটর্ফমে রেজিস্টেশন করার সুযোগ দিচ্ছি বিদেশগামী কর্মী ভাইবোনদেরকে।’

পরে সুরক্ষা অ্যাপে প্রবাসীদের টিকা নিবন্ধনের প্রক্রিয়া জানিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর আগে ‘আমি প্রবাসী’ অ্যাপে প্রবাসী কর্মীদের রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান মন্ত্রী। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই উদ্যোগকে ডিজিটাল বাংলাদেশের একটি বড় উদাহরণ বলে মন্তব্য করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com