শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বরিশালে নির্বাচিত ৪৯ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত

বরিশালে নির্বাচিত ৪৯ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

গত ২১ জুনের নির্বাচনে জেলার নয়টি উপজেলার ৫০টি ইউনিয়নে ভোট যুদ্ধে জয়লাভ করা ইউপি চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কে নবনির্বাচিত ৪৯ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম প্রমুখ।
শুরুতে সংপ্তি আলোচনা শেষে জেলার নয়টি উপজেলার ৪৯জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সকল ইউপি চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানিয়েছেন। পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।####

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com