শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বেনাপোলে ঈদের বন্ধের মধ্যেও চালু থাকবে অক্সিজেন আমদানি

বেনাপোলে ঈদের বন্ধের মধ্যেও চালু থাকবে অক্সিজেন আমদানি

বেনাপোল প্রতিনিধিঃ
ঈদুল আজহার বন্দের মধ্যেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চালু থাকবে জরুরি সেবার অংশ হিসেবে অক্সিজেন আমদানি। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার অনুপম চাকমা।তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এ জন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে।

এ ছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য কাস্টম কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যেও যেসব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকেন, তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি ও বন্দর থেকে খালাস করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com