বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা শাহানারা বেগম (৪০) ও মেয়ে শারমিন আক্তারের (১৩) প্রাণ গেছে।  নিহত মেয়ে শারমিন আক্তার স্থানীয় আব্দুল মোল্লা স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং রাজমিস্ত্রি দেলোয়ার হোসেনের মেয়ে।

গতকাল বুধবার(২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার শেখদি আবুল মোল্লা স্কুল রোডের একটি একতলা ভবনের ছাদে থাকা রডের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহানারার ছোট বোন সাজেদা আক্তার (৩৮) এবং বাড়ির কেয়ারটেকার জোছনা আক্তার (৪০) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদে ওঠে কাঁথা সেলাই করছিলেন আহত সাজেদা তার বড় বোন শাহানারা বেগম ও মেয়ে শারমিন। এ সময় ছাদে থাকা একটি রডে হাত দেয় মেয়ে শারমিন। রডটি পাশে থাকা ৪৪০ ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়লে সে শক খায়। এমতাবস্থায় মেয়েকে বাঁচাতে গিয়ে মা শাহানারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মা-মেয়ে দুজন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু বলেন, কেয়ারটেকার জোছনা বেগমের শরীরের প্রায় ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে। তার ডান হাতের কবজিও বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত শাহানারার বোন সাজেদা বেগমের দুই হাত পুড়ে গেছে। তারা এখন চিকিৎসা নিচ্ছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com