শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কেন্দ্রীয় নেতাদের বেধে দেয়া সময়েই বদলি হচ্ছেন মঠবাড়িয়ার ওসি

কেন্দ্রীয় নেতাদের বেধে দেয়া সময়েই বদলি হচ্ছেন মঠবাড়িয়ার ওসি

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির (এ) স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বেধে দেয়া সময়ের মধ্যেই মঠবাড়িয়া থানার ওসিকে বদলি করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদসহ একাধিক মন্ত্রী ও স্থানীয় এমপি ডা. রুস্তম আলী ফরাজীর উপস্থিতিতে জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার জনসভায় বলেছিলেন, সন্ত্রাসী বাহিনী সমাবেশে আসা লোকজনকে পথে পথে বাধা প্রদান ও মারধর করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে থানার ওসিকে বদলি না করলে জাতীয় পার্টি প্রয়োজনে সংসদ বর্জন করার হুমকি দেয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (পিপিএম ও বিপিএম) এর নির্দেশে পিরোজপুুরের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির এক আদেশে মঠবাড়িয়া থানা পুলিশের ওসি কেএম তারিকুল ইসলামকে বদলি করে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় যোগদান এবং বরিশালের উজিরপুর থানা পুলিশের ওসি গোলাম সরোয়ারকে মঠবাড়িয়া থানায় যোগদানের আদেশ দেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ওসি কেএম তারিকুল ইসলাম বদলি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ গোলাম সরোয়ারকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। তিনি আরও জানান, ১/২ দিনের মধ্যে নতুন কর্মস্থল পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) থানায় যোগদান করবেন।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির বলেন, প্রত্যাহার নয় নিয়ম মাফিক মঠবাড়িয়া থানার ওসিকে পিরোজপুরের নেছারাবাদ বদলির আদেশ দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com