শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
লালমনিরিহাটে ভুট্টার ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক

লালমনিরিহাটে ভুট্টার ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক

সরকারীভাবে ভুট্টা ক্রয় ও প্রক্রিয়াকরণ কেন্দ্র না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন লালমনিরিহাটের চাষিরা।

মাত্র কয়েক বছর আগেও তিস্তা ধরলার চরগুলো ছিলো বালুর আচ্ছাদনে ঢাকা। সেই মৃত চরের বুকে এখন সবুজের সমারোহ। অল্প সময়ে কম খরচে ভুট্টা চাষ করে স্বাবলম্বি হওয়ায় এখানকার কৃষকরা হাসছেন সফলতার হাসি।

জেলা প্রশাসন ভুট্টাকে ব্র্যান্ডিং শস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সরকারিভাবে ভুট্টা ক্রয় ও ভুট্টা প্রক্রিয়াকরণ কেন্দ্র না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।

সার, বীজ, কীটনাশক সরবরাহসহ চাষিদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি সংকট নিরসনে চেষ্টা করছে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসন।

 গত ১০ বছরের তুলনায়, চাষ বৃদ্ধি পেয়ে এ বছর ৩৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে লালমনিরহাটে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে তিন লাখ মেট্রিক টন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com