রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

আইভি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক: নারী নেত্রী শহীদ আইভি রহমানের ১৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আইভি রহমান পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২৪ আগস্ট নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন তিনি। পরে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com