বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
করোনা শনাক্তের হার ৪ শতাংশে নামল

করোনা শনাক্তের হার ৪ শতাংশে নামল

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৯৯ লাখ ২১ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭ লাখ ১৫ হাজার ৬৭৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ৩৭৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com