বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে।

শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। তিনি ঢাকা বিভাগে মারা গেছেন। তার বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com