বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
কক্সবাজারে র‍্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ৩

কক্সবাজারে র‍্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৮ নভেম্বর) ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে দুর্গম পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এবং গ্রেফতারকৃতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল।

সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এ সময় ৩ জনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়। পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com