বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ মির্জা আব্বাসের সুস্থতা নিয়ে আশাবাদ, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভিপি উজ্জ্বল বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ
জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। আজ সোমবার ক্যাবিনেট মিটিং শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

গত শুক্রবার জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। জাতির পিতাকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

জাহাঙ্গীর জামানা শেষ হওয়ার ইঙ্গিত এখন স্পষ্ট। ফলে দলেও চলছে নতুন হিসাব-নিকাশ। তবে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, গাজীপুরের বিষয়ে এখনো কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত দেয়নি।

এ অবস্থায় নিমিষেই গাজীপুরে জাহাঙ্গীর আলমের সব আধিপত্য যেন হাওয়ায় মিলিয়ে গেল। আজমত উল্লাহ খান, আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেলের মতো নেতারা দলকে নতুনভাবে গোছানোর কাজে নেমেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com