ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। আজ সোমবার ক্যাবিনেট মিটিং শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। গত শুক্রবার জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। জাতির পিতাকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। জাহাঙ্গীর জামানা শেষ হওয়ার ইঙ্গিত এখন স্পষ্ট। ফলে দলেও চলছে নতুন হিসাব-নিকাশ। তবে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, গাজীপুরের বিষয়ে এখনো কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত দেয়নি। এ অবস্থায় নিমিষেই গাজীপুরে জাহাঙ্গীর আলমের সব আধিপত্য যেন হাওয়ায় মিলিয়ে গেল। আজমত উল্লাহ খান, আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেলের মতো নেতারা দলকে নতুনভাবে গোছানোর কাজে নেমেছেন।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: তাজুল ইসলাম

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২১

featured Image
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। আজ সোমবার ক্যাবিনেট মিটিং শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। গত শুক্রবার জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। জাতির পিতাকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। জাহাঙ্গীর জামানা শেষ হওয়ার ইঙ্গিত এখন স্পষ্ট। ফলে দলেও চলছে নতুন হিসাব-নিকাশ। তবে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, গাজীপুরের বিষয়ে এখনো কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত দেয়নি। এ অবস্থায় নিমিষেই গাজীপুরে জাহাঙ্গীর আলমের সব আধিপত্য যেন হাওয়ায় মিলিয়ে গেল। আজমত উল্লাহ খান, আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেলের মতো নেতারা দলকে নতুনভাবে গোছানোর কাজে নেমেছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত