সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ।
সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তার এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
প্রতিক্রিয়ায় মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। নরসিংদীর সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com