বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

হাসপাতালে আরো ২৪ জন ডেঙ্গু রোগী

হাসপাতালে আরো ২৪ জন ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে সাতজন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে সারা দেশে হাসপাতালে ১১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৮ হাজার ৩২৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১০৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com