শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ইদের শুভেচ্ছা জানালেন শাবনূর

ইদের শুভেচ্ছা জানালেন শাবনূর

বিনোদন ডেস্ক : ভক্ত ও সহকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার নন্দিত এই অভিনেত্রী বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ছেলেকে নিয়ে ঈদ উদযাপন করছেন তিনি।

বাংলাদেশে মঙ্গলবার (০৩ মে) ঈদ হলেও অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হচ্ছে সোমবার (০২ মে)। তাই দেশের অনুরাগীদের একদিন আগেই অগ্রিম ঈদে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ফেসবুকে শাবনূর বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ছেলে আইজান ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। বিশেষ এই দিনে দেশে না থাকলেও দেশি সংস্কৃতি ভুলে যাননি তিনি। চাঁদ রাতের মেহেদি উৎসব ও শাড়ি পরে ঈদের আনন্দে মেতেছেন এই তারকা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে শাবনূর লেখেন, ‘আজ মেহেদি নাইটে জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ’

প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়া থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী। তবে করোনার পরে তাকে আর দেশে ফিরতে দেখা যায়নি।

কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে বেশ সরব শাবনূর। অস্ট্রেলিয়ায় কাটানো নানা সময়ের ভিডিও ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করেন তিনি।

জানা যায়, অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর। এদিকে ঢাকায়ও তার একটি স্কুল রয়েছে।

সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com