মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার
শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত

শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহে শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত চালক বিল্লাল হোসেন পাবনার ভাঙ্গুড়া ও হেলপার খোকন মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com