মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত; দুই সন্তান গুরুতর আহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত; দুই সন্তান গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাইকোর্ট মোড়ের আব্দুল গনি সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় নিহত মাকসুদুর রহমান রয়েলের মেয়ে রাফা আক্তার (১৩) ও ছেলে তানভীর (৯) গুরুতর আহত হয়েছেন। তারা বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com