মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
রাতে উদ্ধার হলো এডিসির ঝুলন্ত দেহ, সকালেই সাবেক দেহরক্ষীর গুলিবিদ্ধ লাশ

রাতে উদ্ধার হলো এডিসির ঝুলন্ত দেহ, সকালেই সাবেক দেহরক্ষীর গুলিবিদ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরার শ্রীপুর উপজেলায় খন্দকার লাবণী নামে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুরের সানঙ্গদিয়া গ্রামে তার নানাবাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মাগুরা পুলিশ লাইনস থেকে মাহমুদুল হাসান (২৩) নামের এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাইনসের ব্যারাকের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত থাকাকালীন নিহত পুলিশ কর্মকর্তা খন্দকার লাবণীর দেহরক্ষী ছিলেন। দুজনের মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

খন্দকার লাবণীর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। তার স্বামী তারেক আবদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত আছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন ভারতে চিকিৎসাধীন আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com